শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় সাঁতারের তৃতীয় দিনে আরও তিনটি রেকর্ড, নৌবাহিনী শীর্ষে

স্পোর্টস ডেস্ক : মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনও নতুন জাতীয় রেকর্ডের সাক্ষী হলো। বুধবার (২২ অ‌ক্টোবর ) তিনটি নতুন জাতীয় রেকর্ড হওয়ায় এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড স্থাপিত হলো।

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি, যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েন।

এ‌দিন বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করে।

এদিকে, ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তারা বৃহস্প‌তিবার শিরোপার জন্য লড়বে।

পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে আছে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া, বিকেএসপি ০৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে আছে।

প্রতিযোগিতার পর্দা নামবে বৃহস্প‌তিবার। বিকেল তিনটায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

  • সর্বশেষ