শিরোনাম
◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:৫৭ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বিশ্বকাপে অংশ নিতে আসছে আর্জেন্টিনা

প্রায় ২০ বছর এশিয়ান গেমসে পদকশূন্য পুরুষ কাবাডি দল। মেয়েরা পদকবঞ্চিত ১১ বছর ধরে। ঘরোয়া কাবাডিতে অর্থের অভাব নেই। কিন্তু আন্তর্জাতিক আসর থেকে ফিরতে হচ্ছে খালি হাতে। মেয়েদের বিশ্বকাপ কাবাডির আয়োজনকে সামনে রেখে বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি দৃশ্যমান। আপনারা নিজের চোখেই দেখছেন। দেশজুড়ে চলছে জাতীয় কাবাডি। মেয়েদের বিশ্বকাপ কাবাডি হবে।’

গত আগস্টে ভারতে হওয়ার কথা ছিল বিশ্বকাপ। কিন্তু সেখানে বিশ্ব কাবাডি ফেডারেশন ও আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের দুই গ্রুপের দ্বন্দ্বে তা আর সম্ভব হয়নি। এরপর বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৫-২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৪ দেশের বিশ্বকাপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, জার্মানি, নেদারল্যান্ডস, ইরান, ভারত, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার। স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে পাকিস্তান ও পোল্যান্ডকে।

মেয়েদের কাবাডি বিশ্বকাপের বাজেট ১০ কোটি ৪৪ লাখ টাকা। সরকারের কাছ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া যাবে। বাকি টাকা স্পন্সর থেকে জোগাড়ের চেষ্টা করছে ফেডারেশন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ