শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ ঢাকা প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার

স্পোর্টস ডেস্ক : আগামী শনিবার (১০ অ‌ক্টোবর) ১২টি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতা। রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। 
ইউথড্র ডেড লাইন অনুযায়ী, প্রতিযোগিতায় মোট ১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড় অংশ নি‌চ্ছে।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, সেই সঙ্গে অস্ট্রেলিয়া, চীন, চাইনিজ তাইপে, যুক্তরাজ্য, হংকং, ভারত, কোরিয়া, মালদ্বীপ, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

advertisement

প্রতিযোগিতার উত্তেজনা শুরু হবে মূলত বাছাইপর্ব দিয়ে। আগামী ১০ অক্টোবর বাছাইপর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে। বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ অক্টোবর। এরপর, ১৩ অক্টোবর থেকে শুরু হবে মূল পর্বের আকর্ষণীয় খেলা। 

বালক বিভাগে বাছাইপর্বে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবে, যাদের মধ্যে থেকে ১০ জন মূল ড্র'র ২২ জন খেলোয়াড়ের সাথে যোগ দেবে। বালিকা বিভাগে মূল ড্র’তে মোট ২৭ জন খেলোয়াড় অংশ নেবে।

advertisement

টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরতে বুধবার টেনিস ফেডারেশন সভাকক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন এই টুর্নামেন্টকে বাংলাদেশে টেনিসের নতুন জাগরণ হিসেবে দেখছেন। তিনি আশা প্রকাশ করেন যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে জুনিয়র খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনের ভালো খেলোয়াড়দের সাথে খেলার ও শেখার একটি বড় সুযোগ পাবে।

প্রতিযোগিতায় টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আইটিএফ হুয়াইট ব্যাজ (লেভেল-২) রেফারী, বাংলাদেশের মাসফিয়া আফরিন। 

advertisement

এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে সুজুকি মটরবাইকস, ব্যাংক এশিয়া ও ডানা পেট্রোলিয়াম লি:। সংবাদ সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানসমূহের প্রতি কৃতজ্ঞতা জানান ইশতিয়াক আহমেদ কারেন। স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন তাইমুর আলী ও ব্র্যান্ড ম্যানেজার ইমরান সামি। 

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১১ অক্টোবর বিকাল ৪:০০ টায় রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মহবুব-উল-আলম।

  • সর্বশেষ