শিরোনাম
◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত ◈ প্লাস্টিক দূষণ রুখতে বিশ্বকে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের দিকে তাকানোর আহ্বান ◈ বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এম‌পি‌দের সম্মানি ◈ আগামী পাঁচ বছ‌রে আন্তর্জা‌তিক ক্রিকেট সূচিতে বাড়বে টি-২০, কমবে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ ◈ গাজায় মানবিক সহায়তা বন্ধ, নিষ্ক্রিয়তার জন্য সবার লজ্জিত হওয়া উচিত: ম্যাক্রোঁ (ভিডিও) ◈ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কার চান এরদোগান, ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান ◈ ব‌্যা‌টিং কোচ আশরাফুল বল‌লেন, আফগানিস্তানকে হারাতে সব ধর‌নের কৌশল প্রয়োগ কর‌বে বাংলাদেশ ◈ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য: দেশে সক্রিয় ৩৮৬ গ্যাং, জড়িত ৪ হাজার ২৫০ কিশোর

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ

রোড রে‌সিং‌য়ে হে‌রে গে‌লেন সবুর হোসন

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসে সাইক্লিংয়ে পুরুষদের রোড রেসিং ইভেন্টে হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে মিশন শেষ করল বাংলাদেশ। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ফিটনেস হারিয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন তারকা সাইক্লিস্ট সবুর হোসেন। অন্যদিকে, ইভেন্টে অংশ নিলেও প্রথম ল্যাপের পর নিজেকে গুটিয়ে নিয়েছেন দেশের অন্য প্রতিযোগী শাহাদাত হোসেন।

জানা গেছে, গত দুদিন ধরেই তীব্র জ্বরে ভুগছিলেন ৩১ বয়সী সাইক্লিস্ট সবুর হোসেন। অসুস্থ বোধ করায় তিনি স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শুরুর আগ পর্যন্ত ফিটনেস ফিরে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও শেষ রক্ষা হয়নি। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ না থাকায় রোড রেসিংয়ের এই গুরুত্বপূর্ণ ইভেন্টে তিনি অংশ নিতে পারেননি।

তবে সবুর অংশ নিতে না পারলেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন শাহাদাত হোসেন। কিন্তু তিনিও শেষ পর্যন্ত ইতিবাচক কিছু উপহার দিতে পারেননি। রেস শুরুর পর প্রথম ল্যাপ শেষ করেই প্রতিযোগিতা থেকে নিজেকে গুটিয়ে নিতে বাধ্য হন। ফলে শেষ পর্যন্ত কোনো বাংলাদেশি সাইক্লিস্টই রেস সম্পূর্ণ করতে পারেননি।

এ বিষয়ে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, 'জ্বরে আক্রান্ত হওয়ার পরও সবুর হোসেন নিজেকে প্রস্তুত করার এবং ফিটনেস ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু রেসে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তৈরি না হওয়ায় বাধ্য হয়েই তাকে ইভেন্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ