শিরোনাম
◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক ◈ অধ্যাপক ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ◈ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: সম্ভাব্য প্রার্থী হিসেবে হিসেবে আলোচনায় যারা ◈ ডোভালের বদলে আইবি প্রধান, হাসিনাকে ঘিরে বদলাচ্ছে দিল্লির কৌশল ◈ ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, নিহত ৮ ◈ পাঁচ বছর ধরে সেঞ্চুরি নেই, এবার বাংলাদেশের বিপক্ষে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান লাবুশেন ◈ হাসিনার বক্তব্যে নতুন করে উত্তপ্ত ঢাকা-দিল্লি সম্পর্ক : দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ ◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভার‌তের সা‌বেক ক্রিকেটার শ্রীকান্ত পাকিস্তানকে সপ্তম বিভাগের দল বললেন 

স্পোর্টস ডেস্ক : রোববার (২১ সে‌প্টেম্বর) রা‌তে এশিয়া কাপের সুপার ফোরে  দুবাইয়ে আবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম‌্যাচ মা‌ঠে গড়া‌নোর আগেই পাকিস্তান দলকে নিয়ে কড়া মন্তব্য করেছেন ভারতের সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, পাকিস্তান এখন ‘সপ্তম বিভাগে’র দল। এ দলকে মূল দলের সঙ্গে খেলানো উচিত নয়। বরং অ্যাসোসিয়েট দেশগুলোর সঙ্গে খেলতে পাঠানো উচিত। এত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পাকিস্তানকে খেলতে দেয়াই ওদের জন্য বড় ব্যাপার।

গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে মাত্র ১২৮ রান করেও পাকিস্তান ম্যাচ বাঁচাতে পারেনি, সূর্যকুমারের দল ম্যাচ জিতেছিল ১৫.৫ ওভারে। সেই প্রসঙ্গ টেনে শ্রীকান্ত দাবি করেন, ভারত–পাকিস্তান ম্যাচ আর দর্শক টানবে না। তার ভাষায়, এ প্রতিদ্বন্দ্বিতা অতীত হয়ে গেছে। এই পাকিস্তান দল ভারতের সামনে কোনো ভয়ই তৈরি করতে পারবে না।

পাকিস্তান সুপার ফোরে উঠেছে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) সঙ্কটময় লড়াইয়ে হারিয়ে। তবে দলটির কোচিং নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তিনি বলেন, মাইক হেসন সবসময় বলবে দল ভালো খেলছে, দুর্ভাগ্যজনকভাবে হেরে যাচ্ছে। কিন্তু এই কোচ দিয়ে পাকিস্তানের কোথাও যাওয়া হবে না।

উল্লেখ্য, নিউজিল্যান্ড জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব সামলানো হেসন চলতি বছরের মে মাসে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়