শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১২:২১ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১০০ মি‌লিয়ন পাউন্ড ট্রান্সফার ফি’তে লিভারপুলে উইর্টজ

স্পোর্টস ডেস্ক :  লিভারপুল  জার্মান প্লে মেকার ফ্লোরিয়ার উইর্টজকে দলে ভিড়িয়েছে। ২২ বছর বয়সি এই জার্মানকে পেতে বায়ার লেভারকুজেনকে ১০০ মিলিয়ন পাউন্ড দিয়েছে অলরেডরা।

শুক্রবার (২০ জুন) ক্লাবের ট্রেনিং গ্রাউন্ডে স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্ত হয় পাঁচ বছরের চুক্তি। কোচ আর্নে স্লটের অধীনে ২০৩০ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই খেলবেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

উইর্টজের এই চুক্তি ছাড়িয়ে গেছে ২০১৮ সালে ভার্জিল ফন ডাইককে দলে টানতে ব্যয় করা ৭৫ মিলিয়ন পাউন্ডের পুরনো রেকর্ডকেও।

বোনাসসহ সর্বমোট ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ হতে পারে লিভারপুলের। যা ইংলিশ ফুটবল ট্রান্সফারের নতুন রেকর্ড।

২০১৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয় উইর্টজের। এরপর লেভারকুসেনের জার্সিতে ১৯৭ ম্যাচে করেন ৫৭ গোল, সঙ্গে ৪৪টি অ্যাসিস্ট। ২০২০ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে তিনি হয়েছিলেন বুন্দেসলিগা ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা। গত সিজনে জার্মান শীর্ষ লিগে সবচেয়ে বেশি প্রভাবশালী ড্রিবলার হিসেবেও তার নাম উঠে আসে।

গত দুই মৌসুম থেকেই দারুণ পারফর্ম করছিলেন উইর্টজ। সবশেষ সিজনে আক্রমনাত্বক এই মিডফিল্ডার করেছেন ১৬ গোল, করিয়েছে ১৫টি।

উল্লেখ্য, তরুণ এই মিডফিল্ডার ইতোমধ্যেই জার্মানির হয়ে খেলেছেন ৩১ ম্যাচ। লিভারপুলের পাশাপাশি উইর্টজকে পেতে মরিয়া হয়ে চেস্টা করেছে ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখও। তবে কিন্তু লিভারপুলকে নিজের ক্লাব হিসেবে বেছে নিয়েছেন উইর্টজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়