শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১০:৩২ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তৌকির আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তৌকির আহমেদ হরিণাকুণ্ডুর নারায়ণকান্দি গ্রামের বেল্টু মণ্ডলের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তৌকিরকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১৯ জুন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তৌফিকের অকাল এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
 
ফিরোজ আহম্মেদ 
  • সর্বশেষ
  • জনপ্রিয়