শিরোনাম
◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিটামিন সবসময় উপকারী নয়: কিছু ওষুধের সঙ্গে একসঙ্গে খেলেই বিপদ

বর্তমান সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ অনেকটাই সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অনেকেই জানেন না, কিছু নির্দিষ্ট ওষুধ ও ভিটামিন একসঙ্গে গ্রহণ করলে শরীরে সৃষ্টি হতে পারে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া।

বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ ও ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যে রাসায়নিক বিক্রিয়া মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কখনও ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে, আবার কখনও লিভার বা কিডনির উপর বাড়তি চাপ পড়ে হতে পারে দীর্ঘমেয়াদি জটিলতা।

কোন কোন সংমিশ্রণ বিপজ্জনক?
দিল্লির জিটিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. অজিত জৈনের মতে, নিচের কিছু ওষুধ ও ভিটামিন একসঙ্গে গ্রহণ করা একেবারেই উচিত নয়:

রক্ত পাতলাকারী ওষুধ + ভিটামিন কে
ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যেখানে রক্ত পাতলাকারী ওষুধ রক্তকে তরল রাখে। দুটির একযোগে সেবনে ওষুধের কার্যকারিতা ব্যাহত হতে পারে।

অ্যান্টিবায়োটিক + আয়রন বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট
আয়রন ও ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিকের শোষণে বাঁধা দেয়। ফলে সংক্রমণ পুরোপুরি নিরাময় হয় না।

ডায়াবেটিসের ওষুধ + ভিটামিন বি৩
ভিটামিন বি৩ রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াতে পারে, যা ডায়াবেটিসের ওষুধের প্রভাব হ্রাস করে।

অ্যান্টাসিড + আয়রন সাপ্লিমেন্ট
অ্যান্টাসিড শরীরের আয়রন শোষণ কমিয়ে দেয়, যা রক্তাল্পতা বা দুর্বলতার কারণ হতে পারে।

কী করণীয়? বিশেষজ্ঞরা পরামর্শ দেন—
ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই একাধিক ওষুধ ও সাপ্লিমেন্ট একসঙ্গে গ্রহণ করবেন না।
ওষুধ ও ভিটামিনের মধ্যে অন্তত ২ ঘণ্টার ব্যবধান রাখুন।

নিয়মিত রক্ত পরীক্ষা করে ওষুধ ও সাপ্লিমেন্টের পারস্পরিক প্রভাব সম্পর্কে নিশ্চিত থাকুন।

স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। অযথা ভিটামিন গ্রহণ নয়—জানুন, বুঝুন, তারপর গ্রহণ করুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়