শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর প্রথম জোড়া বিদেশ সফর, ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত ◈ বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ◈ ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ ◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর ছেড়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল

বিভিন্ন রুট ঘুরে তাদের বহনকারী বাসটি যাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যালয়ে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের সঙ্গে দেখা করবেন। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী সাফজয়ী দলটা রওনা হয়েছে বিশেষ ছাদ খোলা বাসে। দুপুর ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়নরা এসে নেমেছিলেন বাংলাদেশের মাটিতে। এরপর বিমানবন্দরেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। 

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে এই দলটি এবার যাচ্ছে বাফুফে ভবনের দিকে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা। 

বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

গতকাল বুধবার কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে ২০২২ সালে এই নেপালকেই ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়