শিরোনাম
◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ

প্রকাশিত : ২০ জুন, ২০২৬, ১১:০০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মেসির বাবাকে মৃত ঘোষণা করে চাকরি হারালেন আ‌র্জেন্টিনার লুজু টি‌ভির উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক : লাইভ সম্প্রচারে ভুল তথ্য প্রচার করে চাকরি হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা। বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ার পরই শুরু হয় তীব্র বিতর্ক। শেষ পর্যন্ত নিজের চাকরি থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার একটি টিভি শো চলাকালে। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলার সময় মাঠে মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। সেই সময় লাইভে পেনা দাবি করেন, মেসির বাবা মারা গেছেন এবং এই কারণেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

তবে এই তথ্য দ্রুতই প্রশ্নের মুখে পড়ে। কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

যাচাই ছাড়া এমন সংবেদনশীল খবর প্রচারের দায় নিয়ে উপস্থাপিকা এবং সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রকাশ্যে ক্ষমা চান ফ্লোরেনসিয়া পেনা। যদিও তিনি জানান, সম্প্রচারের সময় প্রযোজনা টিমের তথ্যের ভিত্তিতেই তিনি এ কথা বলেছিলেন। এরপর ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করে নেন তিনি।
 
কিন্ত এতেও সমালোচনার রেশ কমেনি। শেষ পর্যন্ত বিতর্কের জেরে লুজু টিভি থেকে সরে দাঁড়ান এই উপস্থাপিকা। চ্যানেল কর্তৃপক্ষও জানায়, যথাযথ যাচাই ছাড়া এমন স্পর্শকাতর তথ্য প্রচার করা তাদের নীতিমালার পরিপন্থী। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও কঠোর নজরদারির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে চাকরি ছেড়ে ফ্লোরেনসিয়া পেনা বলেন, ‘মেসি পরিবার যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কষ্টের কারণ হয়ে উঠতে পেরে আমি গভীরভাবে লজ্জিত। তবুও, এই ভুলের অংশ হওয়ার দায় আমি স্বীকার করছি। লুজু টিভি থেকে পদত্যাগ করছি।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার দিনে মাঠেই গোল করে কেঁদে বসেন লিওনেল মেসি। এই ঘটনায় নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় নানান আলোচনা। যদিও মেসি পরে জানান, কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এরপরই তার বাবার অসুস্থতার খবর সামনে আসে।

  • সর্বশেষ