শিরোনাম
◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো ◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয়

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাঁতারের ফ্রিস্টাইলে ইতিহাস গড়ে স্বর্ণ জিতলেন কেটি লেডেকি

স্পোর্টস ডেস্ক: টানা চতুর্থ অলিম্পিকে মেয়েদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতছেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। অলিম্পিকের পুলে প্রথম নারী অ্যাথলেট হিসেবে একই ইভেন্টে টানা চারবার সোনা জেতার রেকর্ড গড়লেন তিনি।

এর আগে লন্ডন, রিও ও টোকিও অলিম্পিকে ৮০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতেন লেডেকি।

২৭ বছর বয়সী লেডেকির এটি নবম অলিম্পিক সোনা। সব মিলিয়ে তার গলায় ঝুলেছে ১৪টি অলিম্পিক পদক।

অস্ট্রেলিয়ান তারকা অ্যারিয়ান টিটমাস চ্যালেঞ্জ জানালেও তা যথেষ্ট ছিল না লেডেকির মাপের একজন অ্যাথলেটের বিপক্ষে। যুক্তরাষ্ট্রের পেইজ মেডেন জেতেন ব্রোঞ্জ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়