শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয়

স্পোর্টস ডেস্ক : অদম্য টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ধুমকেতু একাদশকে ২ উইকেটের ব্যবধানে হারিয়েছে দুর্বার একাদশ। নাজমুল হোসেন শান্তর দলের কাছে হেরে লিটন দাসদের ফাইনালে ওঠা নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। শ‌নিবার দুর্বার ও দুরন্তর ম্যাচের পর জানা যাবে কোন দুটি দল যাবে ফাইনালে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে ধুমকেতু। জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়লেও নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটের জয় পায় দুর্বার।

মিরপুর শের-ই-বাংলায় এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। তবে আরেক ওপেনার সাইফ হাসান খেলেছেন ২০ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ২৮ রানের ইনিংস।

তিনে নামা লিটন দাস এদিনও রান পেয়েছেন। শুরু থেকেই দেখেশুনে খেলেছেন তিনি। দলের প্রয়োজন অনুযায়ী ব্যাটিং করেছেন এলকেডি। ৩৭ বলে তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। যা ধুমকেতু একাদশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান।

Advertisement

শেষের দিকে ২৭ বলে ২ ছক্কায় ৩১ রান করে অপরাজিত ছিলেন মাহেদী হাসান। এছাড়াও ৮ বলে ১৭ রানের ক্যামিও খেলেছেন শামীম হোসেন পাটোয়ারী।

দুর্বার একাদশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি দুর্বার। ৭ বলে ২ রান করে ফেরেন অধিনায়ক শান্ত। ঝড়ো শুরুর আভাস দেওয়া হাবিবুর রহমান সোহানও ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে ফিরেছেন। প্যাভিলিয়নে ফেরার আগে ৯ বলে ৪ বাউন্ডারিতে করেছেন ১৭ রান।

মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেন টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। জয় ২০ বলে করেছেন ১৩ রান, আর আফিফের ব্যাট থেকে এসেছে ৪ বলে ১ রান।

তবে চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান। তাকে কেউ সেভাবে সঙ্গ দিতে না পারলেও অবিশ্বাস্য ব্যাটিং করে দুর্বারকে জিতিয়েছেন উইকেট কিপার এ ব্যাটার। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ৪৪ বলে খেলেছেন ৭৬ রানের ইনিংস। ধুমকেতুর হয়ে ৪ ওভারে ১১ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন শেখ মাহেদী হাসান।

  • সর্বশেষ