শিরোনাম
◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৪, ১২:৫৫ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিক ফুটবল

কোয়ার্টার ফাইনালে জাপানকে হারিয়ে সেমিতে স্পেন

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিস্পিকের কোয়ার্টার ফাইনালে জাপানকে উড়িয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। শেষ চারের ম্যাচে ৫ আগস্ট মরক্কোর মুখোমুখি হবে স্প্যানিশরা। শুক্রবার রাতে ফার্মিন লোপেজের জোড়া গোলে জাপানকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন।

প্যারিস অলিম্পিক গেমসের পুরুষ ফুটবলে এশিয়ার পতাকা উঁচিয়ে রেখেছিল জাপান। কোয়ার্টার ফাইনালে একমাত্র দেশ ছিল ব্লু সামুরাইরা। শেষ পর্যন্ত তারাও বিদায় নিলো প্যারিস অলিম্পিকের এই আসর থেকে।

গত অলিম্পিকে সেমিফাইনালে এই স্পেনের কাছেই হেরে বিদায় নিয়েছিলো জাপান। এবার সেই দলের বিপক্ষেই কোয়ার্টার ফাইনালে হেরে তাদের বিদায় নিতে হলো। বার্সেলোনার মিডফিল্ডার ফার্মিন লোপেজের জোড়া ও জিরোনার আবেল রুইজ ওর্তেগার গোলে বড় জয় পায় স্পেন।
 
জাপানের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। ম্যাচের ১১ মিনিটে দলকে এগিয়ে দেয় লোপেজ। প্রথমার্ধে আর কোনও গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও জাপানকে বেশ চাপে রাখে শুরু থেকেই।
 
ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন লোপেজ। ২-০ গোলে এগিয়ে থেকেও গোলের খুদা মিটেনি তাদের। ৮৬ মিনিটে ব্যবধান বাড়ায় আবেল রুইজ। তার গোলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। আগামী ৫ আগস্ট সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে স্পেন।  সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়