শিরোনাম
◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:০৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল: শান্ত

শামীম হাসান: সময়টা মোটে ভালো যাচ্ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছিল। নাজমুল হোসেন শান্তরা এই লজ্জাকে দূরে ঠেলে দিতে মোটেও সময় নেয়নি। বিশ্বকাপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হেরেছে। ভাগ্যের ছোঁয়া পায়নি বাংলাদেশ। ভাগ্যের একটু ছোঁয়া পেলে টানা দুই ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু তীব্র প্রতিন্দ্বন্দ্বিতায় ভরপুর ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চমৎকার বোলিং করে নজির গড়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল। ১১৪ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ ১০৯ রানে আটকে যায়। ফলে টাইগারভক্তদের মাঝে আক্ষেপের শেষ নেই।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ম্যাচের উত্তেজনায় সবাই একটু নার্ভাস ছিল। কিন্তু ক্রিজে জাকের আলী থাকায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ পর্যন্ত আমরা জয় পাইনি তবে যা হয়েছে ঠিক আছে। তানজিদ গত কয়েক ম্যাচ ধরে প্রচণ্ড পরিশ্রম করে চলেছে। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল। সে নতুন বলে উইকেট শিকারের কাজটা করছে। 

শান্ত আরো বলেন, এই ম্যাচটা আমদের জেতা উচিত চিল। আমরা জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু তারা ম্যাচের শেষ কয়েক ওভার বেশ ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা ঘটতে পারে।

রিশাদের প্রশংসা করে নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ ভালো করছে। অনুশীলন ও গত দুই ম্যাচে সে ভালো করেছে। আমরা গত ১০-১৫ বছর একজন ভালো লেগ স্পিনারের অভাব বোধ করছিলাম। আশা করছি সে অনেক দূর যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়