শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০২:০৪ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল: শান্ত

শামীম হাসান: সময়টা মোটে ভালো যাচ্ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছিল। নাজমুল হোসেন শান্তরা এই লজ্জাকে দূরে ঠেলে দিতে মোটেও সময় নেয়নি। বিশ্বকাপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হেরেছে। ভাগ্যের ছোঁয়া পায়নি বাংলাদেশ। ভাগ্যের একটু ছোঁয়া পেলে টানা দুই ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু তীব্র প্রতিন্দ্বন্দ্বিতায় ভরপুর ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চমৎকার বোলিং করে নজির গড়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল। ১১৪ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ ১০৯ রানে আটকে যায়। ফলে টাইগারভক্তদের মাঝে আক্ষেপের শেষ নেই।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ম্যাচের উত্তেজনায় সবাই একটু নার্ভাস ছিল। কিন্তু ক্রিজে জাকের আলী থাকায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ পর্যন্ত আমরা জয় পাইনি তবে যা হয়েছে ঠিক আছে। তানজিদ গত কয়েক ম্যাচ ধরে প্রচণ্ড পরিশ্রম করে চলেছে। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল। সে নতুন বলে উইকেট শিকারের কাজটা করছে। 

শান্ত আরো বলেন, এই ম্যাচটা আমদের জেতা উচিত চিল। আমরা জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু তারা ম্যাচের শেষ কয়েক ওভার বেশ ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা ঘটতে পারে।

রিশাদের প্রশংসা করে নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ ভালো করছে। অনুশীলন ও গত দুই ম্যাচে সে ভালো করেছে। আমরা গত ১০-১৫ বছর একজন ভালো লেগ স্পিনারের অভাব বোধ করছিলাম। আশা করছি সে অনেক দূর যাবে।  

  • সর্বশেষ