শিরোনাম
◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান ◈ ভোটের দিন মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা ◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ১২:৫৩ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

হ্যাপী আক্তার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তিকে মাঠে নামিয়ে বিএনপি। দলটির (বিএনপি) সন্ত্রাসী রাজনীতি মোকাবেলায় প্রতিটি এলাকায় সতর্ক পাহারায় থাকবে আওয়ামী লীগ। যমুনা টিভি, ডিবিসি নিউজ

শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের যৌথ বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আগুন সন্ত্রাস শুরু করেছে বিএনপি। অঘটন ঘটাতে  জঙ্গিদের মাঠে নামিয়েছে বিএনপি। 

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে জাতীয় ও দলীয় সংগীত, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বেলা ১১টার নাগাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বাবু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আবু আহম্মদ মোহাম্মদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

প্রতিবছর সম্মেলন হওয়ার কথা থাকলেও গত তিন বছর করোনার কারণে সময়মতো অনুষ্ঠিত হয়নি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়