শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ১২:৫৪ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয়াপল্টনেই সমাবেশ করব, আমাদের সর্বাত্মক প্রস্তুতি চলছে: মির্জা আব্বাস

ফাইল ছবি

মহসীন কবির: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ১০ই ডিসেম্বরের সমাবেশ ঘিরে আমাদের  সর্বাত্মক প্রস্তুতি চলছে। ঢাকা বিভাগব্যাপী নেতাকর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করবো। বাইরে থেকে লোকজন আসবে। এজন্য যা করা দরকার আমরা সব করবো।
মির্জা আব্বাস বলেন , ইদানিং কোর্টে হাজিরা দিতে গেলে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে।

যে কোনোভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। সংঘর্ষ চাই না। আক্রমণাত্মক কিছু নয়। এটা হলো আমাদের বিভাগীয় গণসমাবেশ।

তিনি আরো বলেন, আমরা নয়াপল্টনে গতকালও সমাবেশ করেছি। ইতোপূর্বে শতাধিক সমাবেশ হয়েছে। এমন কি অসুবিধা হবে যে ১০ই ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।

১০ ডিসেম্বর গণসমাবেশ উপলক্ষে বিএনপি অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপ কমিটি গঠন করেছে বলে জানান মির্জা আব্বাস।

বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি। সময়, ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়