শিরোনাম
◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা!

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় গেলে খুনিদের বিচার করবো: মির্জা আব্বাস

মির্জা আব্বাস

মো. শাখাওয়াত হোসেন : দলের নেতা কর্মীদের যারা খুন করেছে ক্ষমতায় গেলে তাদের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমরা এখন কার কাছে বিচার চাইবো। এই সরকারের কাছে বিচার চেয়েও লাভ নাই। তাই বিচার চাইবোনা।  

মঙ্গলবার(২৭ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে হাতিরঝিল এলাকায় জ্বালানি তেল ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতাকর্মীদের নিহতের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কেন চায়? বিরোধীদলের নেতাকর্মীদের গুলি করার জন্য, ডাকাতি করার জন্য। ব্যাংক লুট করার জন্য টিকে থাকতে চায়। তিনি বলেন, দেশের যেসব এলাকায় বিএনপি করে এমন শীর্ষস্থানীয় ৫ থেকে ৮ জনের নাম সংগ্রহ করে পুলিশ তালিকা করেছে। এই তালিকা নাকি পাঠাতে হবে উপরের মহলে। এটা কেন করবে? এটা তো সরকারের কাজ হতে পারেনা। তারা প্রজ্ঞাপন জারি করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঠিকানা সংগ্রহ করেছে। 

মির্জা আব্বাস বলেন যদি নেতা কর্মীদের নাম ঠিকানা সংগ্রহ করে একজনকেও গ্রেফতার করা হয় তাহলে সারাদেশে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করার জন্য জনবল সংগ্রহ করার অধিকার আমাদের আছে । 

পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে বন্দুকের নল দিয়ে গুলি করছেন। সে বন্দুকও আমাদের টাকায় কেনা। জনগণের টাকায় আপনাদের বেতন হয়। তাই একটা কথা বলবো আপনারাও সাবধান হয়ে যান। 

মির্জা আব্বাস আবারও ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ কত চেষ্টা করছে। ইভিএম এর মাধ্যমে নির্বাচন করার জন্য পাগল হয়ে গেছেন। তিনি বলেন অরে কিসের ইভিএম। এসব ইভিএম বিএনপি মানেনা। এখন আবার ৮০০০ কোটি টাকা ব্যায়ে ইভিএম মেশিন কিনতে যাচ্ছে। এসব টাকা অবৈধভাবে ব্যয় করা হবে। 

এই কমিশনের অধিনে কোন নির্বাচন হবে না। হতে দেয়া যাবেনা। নির্বাচনে বিএনপি আসতে চায় নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন দিলেই বিএনপি সেই নির্বাচনে যাবে। দেশের মানুষ বিএনপির সঙ্গে আছে। আওয়ামী লীগের সঙ্গে নাই। যারা নিরপেক্ষ তারাও আওয়ামী লীগকে বিশ^াস করেনা। 

রাশিয়া থেকে জি টু জি পদ্ধতিতে গম আমদানি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, গম আমদানি করা হয় যদি সরকার টু সরকার তাহলে সেখানে আবার কমিশন এজেন্ট রাখার কি দরকার। কমিশন এজেন্ট রাখার অর্থ হল টাকা চুরির রাস্তা। এতে গমের দাম বেড়ে দ্বিগুণ হবে। আবারও মরার উপর খাড়ার গাঁ হয়ে দাঁড়াবে।  

বাংলাদেশের কোন প্রতিষ্ঠান ঠিক নাই। কোট-কাচারি, পুলিশ, প্রশাসন সব নষ্ট করে দিয়েছে। গণতন্ত্র নস্যাৎ করেছে। এজন্য তারেক রহমান কর্মসূচী দিয়েছেন। আমরা আন্দোলনের মাধ্যমে একটা গণতন্ত্র ও গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনবো। 

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নাজিম উদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নীরব, তাবিথ আউয়াল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়