শিরোনাম
◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ ◈ গোপালগঞ্জে সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা, আন্তজেলা প্রবেশপথে চেকপোস্ট স্থাপন ও নিরাপত্তা জোরদারে গোয়েন্দা প্রতিবেদনে সুপারিশ ◈ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা চাইল কর্তৃপক্ষ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির, যাচ্ছেন দুই দেশে

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০মিনিটে ঢাকা ত্যাগ করেন। 

সফরকালে আমীরে জামায়াত অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এছাড়াও মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি।

আমিরে জামায়াতের সফরসঙ্গী হিসেবে রয়েছেন- ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরে জামায়াতকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন।

  • সর্বশেষ