শিরোনাম
◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও) ◈ স্বামীকে তালাক দিতে পারবেন স্ত্রীও, জেনে নিন আইনে যেসব কারণে বিবাহবিচ্ছেদ করা যায় ◈ ফিরছে অর্থনৈতিক সম্ভাবনা: দুই দশক পর টেংরাটিলা গ্যাসক্ষেত্র চালুর উদ্যোগ, নতুন আশায় ভাটি অঞ্চলের মানুষ ◈ সফটওয়্যার জটিলতা ও বকেয়া বিলের কারণে ১০ দিন ধরে বন্ধ স্মার্ট এনআইডি ছাপা, অপেক্ষায় সাড়ে ৫ কোটি ভোটার ◈ যুক্তরাষ্ট্রের ডিএফসির ঋণ ও বিনিয়োগ সহায়তা পাওয়ার যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ ◈ এমপিদের উদ্দেশে স্পিকারের বক্তব্য মুগ্ধ হয়ে শুনল পুরো সংসদ (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দেওয়ার দাবি যুবদল নেতা নয়নের, ডিআইজির বিরুদ্ধে বাধার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। রাজধানীর কলাবাগান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে দাবি করেন তিনি।

তবে মির্জা আজম আওয়ামী লীগের কোন পদে রয়েছেন তা উল্লেখ করেননি নয়ন। এছাড়া প্রতিবেদনটি লেখার সময় আটক ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয়ও জানা যায়নি।

এছাড়া আটকের সময় পুলিশের ‘একজন ডিআইজি’ ওই ব্যক্তিকে গ্রেপ্তার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৩টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন নয়ন। পোস্টের শিরোনামে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা মির্জা আজমের ভাইকে নাশকতার পরিকল্পনাকালে কলাবাগান থেকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ।’

Advertisement

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে যুবদল নেতা নয়নকে বলতে শোনা যায়, ‘উনি মির্জা আজমের ভাই। তাকে যখন পুলিশ ধরতে আসছে, একজন ডিআইজি ফোন করে বলছেন যে—মির্জা আজমের ভাইকে ধরা যাবে না। সেই ডিআইজিকে সামনে চাই।’

এ সময় নেতাকর্মীদের আটক ব্যক্তির ওপর ‘হাত না তোলার’ নির্দেশ দেন নয়ন। তিনি বলেন, ‘আমাদের কাজ পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করা।’

ভিডিওতে আটক ওই ব্যক্তিকে ‘কোনোদিন রাজনীতি করেননি’ বলেও দাবি করতে শোনা যায়।

এ ঘটনায় পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ