শিরোনাম
◈ ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন? ◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৪ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন তার সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের ফটক দিয়ে তার গাড়ি প্রবেশ করে।

এর আগে, শুক্রবার বেলা পৌনে ১১টায় জুবাইদা রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি ৩০২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ারে যান তিনি। সেখানে খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জুবাইদা রহমান। 

এরপর দুপুর আড়াইটার দিকে হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডি যান তিনি। পরে রাতে আবার হাসপাতালে যান জুবাইদা রহমান। 

তিনি বলেন, গত ২৩ নভেম্বর দিনগত রাত থেকে আজ (শনিবার) পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হয়ত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত আছে। কিন্তু খালেদা জিয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে যেমন আসতে পারেনি, অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যরাও সিদ্ধান্ত নিয়েছিল যে তার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য তাকে বিদেশ নেওয়ার বিষয়টি কিছুটা বিলম্বিত হচ্ছে।

ডা. জাহিদ আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন। এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়