শিরোনাম
◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও)

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার পিনাকী ভট্টাচার্যকে শশুরবাড়ি পাঠাতে বললেন হাসিনা!

হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে নয়, বরং আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে: পিনাকি ভট্টাচার্য (ভিডিও)

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর অন্তর্বর্তী সরকার নিষেধাজ্ঞা জারি করলেও, দিল্লি থেকে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছেন তিনি। এমনকি বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সম্প্রতি আলোচনায় এসেছে ফ্রান্সে প্রবাসী ইউটিউবার পিনাকি ভট্টাচার্যকে ঘিরে শেখ হাসিনার একটি বক্তব্য। পিনাকি তার ফেসবুক ওয়ালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে শেখ হাসিনাকে ফ্রান্সে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যায়— “পিনাকি ভট্টাচার্যকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও।” জবাবে নেতাকর্মীরা বলেন, “জি আপা, আমরা খবর নিয়েছি, তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে।”

ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকি লেখেন, “হাসিনার মূল সমস্যা আমাকে নিয়ে নয়, বরং আমার শ্বশুরবাড়ি টাঙ্গাইল নিয়ে। দুইবারই সে আমার নামের সাথে শ্বশুরবাড়ির কথাও তুলেছে। কেন আমার শ্বশুরবাড়িকে নিয়ে তার এত সমস্যা, সেটা বুঝতে পারছি না।”

অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, “হাসিনা সম্ভবত আমাকে ধানমন্ডি ৩২ ভাঙার জন্য এককভাবে দায়ী মনে করে। আমি জানি, আওয়ামী লীগের পবিত্র আইকনগুলোর বিরুদ্ধে কথা বলার পরিণতি ভয়াবহ হয়। হাসিনা যতদিন বেঁচে থাকবে, ততদিন প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে।”

  • সর্বশেষ