শিরোনাম
◈ ‘ফ্যাসিস্টের কোনো পুলিশকেই দেশে থাকতে দেবো না’, এমন বক্তব্য দেননি আইজিপি ◈ ‌শি‌রোপা হা‌রি‌য়ে সেনেগাল ফুটবল ফেডা‌রেশন আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হচ্ছে  ◈ ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প: আলজাজিরার বিশ্লেষণ ◈ আওয়ামী লী‌গের কার্যক্রমে নি‌ষেধাজ্ঞা আপাতত তুলে নেওয়ার কোনও পরিকল্পনা সরকা‌রের নেই : মির্জা ফখরুল ◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৬ সেপ্টেম্বর) ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি আয়োজিত ‘ফুটবল প্রতিযোগিতা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাইলে আমাদের ভালো রাজনৈতিক চর্চা ও ভালো আদর্শের রাজনীতি স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে উন্নীত হবো ইনশাআল্লাহ যখন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রে উদ্বুদ্ধ হওয়ার কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, রাজনীতির ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা হলো নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন বজায় রাখা, গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচিতে যেন কেউ কারও বাধা হয়ে না দাঁড়ায়, রাজনৈতিক চর্চার ক্ষেত্রে জবরদস্তি কোনো মনোভাব না থাকা এবং জনগণ যেন আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারে।

বিএনপির এই নেতা বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে ভালো রাজনৈতিক আদর্শ উপস্থাপন করতে হবে। ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও লালন করতে হবে, তাহলেই অতীতের ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলুপ্ত হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়