শিরোনাম
◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচনে জোট করবে কিনা, যা বললেন রুমিন ফারহানা

আসন্ন নির্বাচনে বিএনপি কারো সঙ্গে জোট বাধবে কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি এ কথা জানান।

একই সঙ্গে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আ.লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির এই নেত্রী। 

বিএনপির জোট বাঁধা প্রসঙ্গে রুমিন বলেন, ‘নির্বাচনে এখনো চারমাস বাকি আছে। যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে। সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই। অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি, যেমন- আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেবো না। কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গলের প্রার্থী। সবার নিশ্চয়ই মনে থাকবে- আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী। এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না’। 

Advertisement

বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে, মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন। মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া, তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না। কারণ, কোনো আসনে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে জেতাটা কঠিন হবে।’

সম্প্রতি জামায়াত ইসলামী বিএনপিকে ছাড়াই একটি জোট করার পরিকল্পনা করছে। সেখানে ডানপন্থি, বামপন্থি সবাই আছে। শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে। 

এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘কারা কারা থাকবে এটা যদি আরও স্পষ্ট করে বলতেন, তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু বলা আছে ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি সবাই নাকি থাকবে।’  উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ