শিরোনাম
◈ মালয়েশিয়া থেকে বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল এফবিআই: আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্র ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০১:২০ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে আরও ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে নুরুল হক নুর

নুরুল হক নুরের সবশেষ শারীরিক অবস্থার আপডেট জানিয়েছে গণঅধিকার পরিষদ। 

শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে দলের উচ্চ পরিষদের সদস্য আবু হানিফ বলেন, ডাক্তার রাত ৮টায় জানিয়েছেন আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে অবজারভেশনে থাকতে হবে। তারপর শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, রাজধানীর কাকরাইলে শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীরে কয়েকটি জখম রয়েছে, ভেঙেছে নাকের হাড়।

গণঅধিকার পরিষদ বলেছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের ওপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা।

এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ জানান। তবে বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেন। তারা  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ চালান এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বাড়ান। তারা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার চেষ্টা চালান।

জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়