শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৯:৫৩ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া

সালেহ্ বিপ্লব, এল আর বাদল: [২] সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চলমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী সোমবার বিকেলে এ আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ কথা জানিয়েছেন। 

[৩] রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৮ জুলাই সোমবার ভোর পৌনে ৫টায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সাবেক এই  প্রধানমন্ত্রীকে প্রথমে সিসিইউ সুবিধাসম্বলিত কেবিনে রেখে নিবিড় পর্যবেক্ষণ শুরু করেন চিকিৎসকরা।  পরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 

[৪.১] এর আগে গত ২২ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ জুন বিকালে এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। 

[৪.২] খালেদা জিয়ার হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে তিনটি ব্লক ছিলো। আগে একটা রিং পরানো হয়েছিলো। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়। ২ জুলাই তিনি বাসায় ফেরেন।

[৫] এর আগে গত ২৭ মার্চ সন্ধ্যার পর শারীরিক অবস্থার আকস্মিক অবনতি হওয়ায় বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার প্রাথমিক চিন্তা করা হয়েছিলো। সেদিন বেগম জিয়াকে চেক আপের পর তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া আপাতত কিছুটা সুস্থতা বোধ করছেন। এ কারণে তার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নেবেন। 

[৬] তার আগে গত ১৩ মার্চ বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছিলো। নিবিড় পর্যবেক্ষণের পর পরদিন তিনি বাসায় ফেরেন। 

[৭] এর আগে পাঁচ মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। 

[৮] ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভারসহ কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন। 

[৯] ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে ৫ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। সেই দিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে আরেকটি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হন তিনি।

[১০] করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে তার গুলশানের বাড়িতে থাকার এবং দেশ ত্যাগ না করার শর্তে তার সাজা স্থগিত করে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেয়। পরবর্তীতে ছয় মাস অন্তর এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়। 

[১১] সাবেক এই প্রধানমন্ত্রী বাসায় থেকেই এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

[১২] ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ার পর থেকেই চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন। বিএনপি চেয়ারপারসনের পরিবারও বিভিন্ন সময়ে সরকারের কাছে অনুমতি চেয়ে আসছে, কিন্তু অনুমতি মেলেনি।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়