শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ১৮ জুন, ২০২৪, ০৮:৫০ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৪, ০৮:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিনে গোলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা: ইসলামী আন্দোলন  

আমিনুল ইসলাম: [২.১] সেন্টমার্টিনে গোলাগুলির ব্যাখা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান মন্তব্য করেছেন। 

[২.২] এধরনের ঘটনায় দেশবাসী চরমভাবে উদ্বিগ্ন ও মর্মাহত।  মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার একটি বিবৃতি দিয়ে সেন্টমার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর চরম হুমকি।

[৩.১] তারা বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারের যুদ্ধজাহাজ। একটি ভিন্ন দেশ থেকে আমার আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্রসীমানার যে পথ ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না।

[৩.২] সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। এটা আমাদের দেশের দুর্বল পররাষ্ট্র নীতির ফসল।

[৪] ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃদ্বয় আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থার জায়গা টুকু পর্যন্ত সরকার ধরে রাখতে পারছে না। দেশপ্রেমিক জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীনতা রক্ষা করবে, কিন্তু সেখানে মিয়ানমার ইস্যুতে কোনোরকম কথা নেই সরকারের। আমরা মনে করি এই সরকার দুর্বল একটি সরকার, যাদের ওপর জনগণের ম্যান্ডেট নেই এবং একটি নতজানু সরকার। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ