শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০

প্রকাশিত : ২৮ মে, ২০২৪, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৪, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনজীরের নজিরবিহীন লুণ্ঠনের জন্য সরকার দায়ী: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব

রিয়াদ হাসান: [২] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ।

[৩] তিনি বলেন, স্বাধীন দেশে ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর। অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামোর স্তরে-স্তরে চিহ্নিত দুর্বৃত্তচক্রকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সরকার অসংখ্য বেনজীর সৃষ্টি করেছে। ফলে রাষ্ট্র দুর্বৃত্তের অভয়াশ্রমে পরিণত হয়ে পড়েছে।

[৪] মঙ্গলবার (২৮ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন আ স ম আবদুর রব।

[৫] তিনি আরও বলেন, চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারির কয়েক হাজার বিঘা জমির মালিক হওয়া আওয়ামী দুঃশাসনের এক ভয়াবহ চিত্র। নির্বাচনবিহীন কর্তৃত্ববাদী সরকারের অপশাসনের ফলশ্রুতিতে আরও অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচিত হতে থাকবে।

[৬] জেএসডি সভাপতি বলেন, অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার সহযোগী এমন অসংখ্য বেনজীর প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে আছে। রাষ্ট্রকে টিকিয়ে রাখার স্বার্থেই এদেরকে দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। নয় তো বা রাষ্ট্র অপরাধ প্রবণ হয়ে পড়বে, যা হবে মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতার শামিল।

[৭] আ স ম রব বলেন, রাষ্ট্রীয় শত্রু হিসেবে চিহ্নিত অপরাধীদের রেহাই দেয়ার জন্য সরকার যদি নতুন কোনো কূট-কৌশলের আশ্রয় নেয়, তবে তা হবে রাষ্ট্রের জন্য আত্মঘাতী। জনগণ কোনোক্রমেই রাষ্ট্র ধ্বংসের সরকারি পাঁয়তারাকে মেনে নেবে না। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়