শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর

মনিরুল ইসলাম: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের রাজপথে নেমে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান এবং এ নিয়ে রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্য—সব মিলিয়ে শিক্ষাখাতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার ১৪ জুলাই সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব, উত্তরা, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। বেলা ১১টার পর শিক্ষার্থীরা জড়ো হয়ে দুপুর নাগাদ বড় আকার ধারণ করে 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল এন্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ ১২ থেকে ১৫ টি কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেন।

বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি ও আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

বিক্ষোভকারীরা এসময় ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
উত্তরা ও সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় 
শিক্ষার্থীদের অভিযোগ—
ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেই পরীক্ষা নেওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ও স্লোগান
বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
“এক দফা এক দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ” ধরনের স্লোগান শোনা যায়। 
অনেকেই অভিযোগ করেন, পরীক্ষার সময়সূচি নির্ধারণ ও পরিবর্তনে সমন্বয়হীনতা ছিল।

কেউ কেউ বলেন, আন্দোলনের কারণ
বিক্ষোভের পেছনে কয়েকটি নির্দিষ্ট কারণ উঠে এসেছে। বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া।
পরীক্ষার সময়সূচি ও ব্যবস্থাপনায় অসঙ্গতি। কিছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারার অভিযোগ
এমনকি কিছু শিক্ষার্থী দাবি করেছে—
পরীক্ষা স্থগিত ও পুনঃপরীক্ষার ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাবে।

এদিকে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এএনএম এহসানুল হক মিলন চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন—
সরকার পরীক্ষার স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করছে
হঠাৎ করে পরীক্ষা স্থগিত করলে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে।

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।

এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট এই আন্দোলন কেবল পরীক্ষার সময়সূচি নিয়ে অসন্তোষ নয়; বরং এটি শিক্ষাব্যবস্থার নীতিনির্ধারণ, সংকট ব্যবস্থাপনা এবং ছাত্র-প্রশাসন সম্পর্কের একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত সমাধান না এলে আন্দোলন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সংসদে লুৎফুর রহমান জানতে চান, আগামী শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের সময় বর্তমান সময় হতে পরিবর্তন করা হবে কিনা। যদি পরিবর্তন হয় তাহলে কখন হবে?

এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার পাবলিক পরীক্ষাসমূহের সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে ভবিষ্যতে পাবলিক পরীক্ষা আরো আগাম সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়