শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে রাজধানীর উত্তরায় টানা তিন ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকা-বিমানবন্দর সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১১টার পর থেকে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি ও পরীক্ষা পদ্ধতির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

advertisement

শিক্ষার্থীদের দাবি, একটি মানবিক ও শিক্ষার্থী-বান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতেই তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। তবে এক ঘণ্টার মধ্যে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, সারা দেশে বন্যা পরিস্থিতি চলছে। বৃষ্টির পানিতে ঢাকার অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও তাদের পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। বৃষ্টি ও যানজটের কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না। অথচ শিক্ষামন্ত্রী এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তাই তারা তার পদত্যাগও দাবি করেন।

advertisement

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না। কিন্তু প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে বাধ্য হয়েই সড়কে নেমেছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে অবস্থান করছিলেন।

advertisement

তাদের দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো প্রকার বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করা, অনুকূল পরিবেশ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ১৪ নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান।

এ ছাড়া শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা, গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্র প্রণয়ন এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

শিক্ষার্থীদের অবরোধের কারণে উত্তরার বিভিন্ন সেক্টরের সড়কেও যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে বলেন, এখনও শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

  • সর্বশেষ