শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০১:১৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটাও মনে প্রশ্ন জাগে: সামান্তা

বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

সম্প্রতি এই বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন প্রশ্ন তুলেছেন। 

তিনি বলেন, রুমিন ফারহানা আপাও যখন দেখি যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, সেটা কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তুলে। তা হলো স্বতন্ত্র থাকার যে স্বাধীনতা সেই স্বাধীনতাও কি রাষ্ট্রনীতি প্রকল্প চাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, যথেষ্ট হয় না। এরকম একটা সন্দেহ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয়।

তিনি আরও বলেন, আমরা দেখেছি যে পূর্ববর্তী যেমন ধরেন শেখ মুজিবুর রহমানের মত বড় নন্দিত নেতা। তারা কীভাবে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করলেন। একটা পর্যায়ে গিয়ে তার অবস্থানও বাংলাদেশকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলল। বাংলাদেশের রাষ্ট্রের নতুন প্রকল্পকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া নতুন আকাঙ্ক্ষাকে কীভাবে প্রশ্নবিদ্ধ করে ফেলল। এই আলাপচারিতা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে এখনো থেকে যায়। কিন্তু এই আলাপটা আমাদের করতে পারা উচিত যদি আমরা এই মুহূর্তের নেতৃত্বকে প্রশ্ন করতে চাই, তাহলে ওই সময়ের নেতৃত্বকেও প্রশ্ন করতে পারা উচিত। 

এনসিপির নেত্রী বলেন, সংকটের আরেকটা জায়গা হচ্ছে আমরা তাকিয়ে থাকি পার্লামেন্টের দিকে, আমাদের কথাটা উপস্থাপন করবেন। কিন্তু সেই জায়গায় এসে দেখি যে স্বতন্ত্র যারা জিতে এসেছেন তার মধ্যে সব চাইতে নন্দিত যিনি আমার পাশে বসে আছেন কিন্তু যখন দেখি আমাদের রুমিন আপাও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

যেটা বলতে চাচ্ছি-আমাদের সংসদ কেন্দ্রিক যে স্বতঃস্ফূর্ততা সেটা যথেষ্ট নয় বলে জানান তিনি।

  • সর্বশেষ