শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি, যুদ্ধ চললে হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান ◈ ‘ফার্মের মুরগি’ বিতর্কে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী ◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:০৬ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৬:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী

মনিরুল ইসলাম : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য এক হাজার ৩৩৬ জন বাংলাদেশি বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। রাশিয়ান ঠিকাদারের মাধ্যমে তারা রাশিয়ান ফেডারেশন এবং রূপপুর এনপিপি প্রশিক্ষণকেন্দ্রে এই উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এছাড়া বর্তমানে এই মেগা প্রকল্পে প্রায় পাঁচ হাজার জন বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ শ্রমিক নিয়োজিত রয়েছেন।

আজ মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২৪তম কার্যদিবসে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

সংসদকে অবহিত করে মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেল কনট্রাক্টের আওতায় আন্তর্জাতিকমানের একটি পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে ফুল স্কেল সিম্যুলেটরসহ অন্যান্য সব প্রয়োজনীয় ও আধুনিক কারিগরি যন্ত্রপাতি নিয়ে এই প্রশিক্ষণকেন্দ্রটি পুরোদমে কাজ করছে। এই ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও কারিগরি কর্মীরা সরাসরি রাশিয়া হতে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

তিনি আরও জানান, প্রশিক্ষিত এই শিক্ষকেরা বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমন প্ল্যান্টের জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছেন, যারা সরাসরি প্ল্যান্ট অপারেশন এবং রক্ষণাবেক্ষণের কাজ করছেন। এর মাধ্যমে পর্যায়ক্রমে বিদেশি বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা অনেকাংশে কমে আসবে।

দেশীয় সক্ষমতা বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধির মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের টেকনিক্যাল সাপোর্টিং অর্গানাইজেশন বা টিএসও হিসাবে কাজ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়