শিরোনাম
◈ এআই ক্যামেরার পর ট্রাফিক নজরদারিতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তি আনছে ডিএমপি ◈ রূপপুর চালাতে রাশিয়ার সহায়তায় প্রশিক্ষণ নিয়েছেন ১৩৩৬ বাংলাদেশি বিজ্ঞানী ◈ বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা ◈ রাজপথে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন, ‘ভুয়া স্লোগান’ বিতর্ক ও সংসদে পড়ার টেবিলে ফিরার আহবান শিক্ষামন্ত্রীর ◈ আমার সাথে ইনজয় করলে তোমার ভালো হবে; প্রবাসীর স্ত্রীকে এসআইয়ের আপত্তিকর কথোপকথনের অডিও ভাইরাল ◈ ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে ◈ শিক্ষামন্ত্রীর ক্ষমা প্রার্থনাসহ ৮ দফা দাবিতে উত্তরায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ সড়ক ◈ তিন দফা দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করলেন এইচএসসি পরীক্ষার্থীরা (ভিডিও) ◈ পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক ◈ আরও ৭ জনের মৃত্যুহাম ও উপসর্গে, নতুন আক্রান্ত ৯৯০

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৪ জুলাই, ২০২৬, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমবাপ্পের চেয়েও যাকে নিয়ে বেশি ভয় স্পেন গোলকিপারের

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে সতর্ক স্পেন। তবে কিলিয়ান এমবাপ্পে নয়, ফ্রান্সের আরেক তারকা উসমান দেম্বেলেকেই সবচেয়ে বড় বিপদ হিসেবে দেখছেন স্পেনের গোলকিপার উনাই সিমন।

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সের আক্রমণভাগে এমবাপে, দেম্বেলে, মাইকেল অলিসে ও দেজিরে দুয়ের সমন্বয় প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিশেষ করে এমবাপ্পের গতি ও গোল করার ক্ষমতা নিয়ে আলোচনা থাকলেও সিমনের মতে, দেম্বেলের অননুমেয় খেলার ধরনই সবচেয়ে বেশি ভয়ংকর।

স্প্যানিশ গোলরক্ষক জানান, দুই পায়েই সমান দক্ষ হওয়ায় দেম্বেলেকে আটকানো কঠিন। যেকোনো মুহূর্তে যেকোনো জায়গা থেকে ক্রস কিংবা নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে ম্যাচের চিত্র বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে পিএসজির এই উইঙ্গারের।

স্প্যানিশ রেডিও কপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন বলেন, ‘দেম্বেলে অনেক বেশি অননুমেয়। এমবাপের অনেক অস্ত্র আছে, কিন্তু দেম্বেলে দুই পায়েই সমানভাবে খেলতে পারে। যেকোনো পজিশন থেকে ক্রস করতে পারে, আবার নিখুঁত ফিনিশিংও করতে পারে। প্রতিপক্ষ হিসেবে সে সত্যিই কঠিন।’ 

তবে ফ্রান্সকে সমীহ করলেও নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী সিমন। তিনি বলেন, স্পেন নিজেদের খেলার ধরন ও প্রস্তুতির ওপর বিশ্বাস রাখে। দলের সবাই সেরা ছন্দে থাকলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের সুযোগ রয়েছে।

এদিকে চলতি বিশ্বকাপে স্পেনের রক্ষণভাগের অন্যতম বড় শক্তি হয়ে উঠেছেন উনাই সিমন। কোয়ার্টার ফাইনালের আগেই বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি। বেলজিয়ামের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে সেই ধারার অবসান ঘটে। তার আগে টানা ৬৪৮ মিনিট অক্ষত ছিল স্পেনের রক্ষণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়