শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পেরুতে বাচ্চা‌দের নাম ‘হালান্ড’ রাখার হিড়িক

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাব এবার দেখা যাচ্ছে মাঠের বাইরেও। নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে, পেরুতে বহু নতুন মা-বাবা তাদের সন্তানের নাম রাখছেন তার নামে।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তর জানিয়েছে, বিশ্বকাপ চলাকালেই হালান্ডের নামে নবজাতকদের নাম নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে নরওয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পর এই প্রবণতা আরও বৃদ্ধি পায়।-- বি‌ডিপ্রতি‌দিন

ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বিশ্বকাপে চার ম্যাচে সাত গোল করে আলোচনার কেন্দ্রে রয়েছেন ২৫ বছর বয়সী হলান্ড। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ঐতিহাসিক জয়ে জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

পেরুর জাতীয় পরিচয় নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৬৮টি নবজাতকের নাম রাখা হয়েছে ‘হালান্ড’। এছাড়া ৯১ জন শিশুর পুরো নাম রাখা হয়েছে ‘আর্লিং হালান্ড।

Advertisement

নিবন্ধন দপ্তরের মুখপাত্র ইভান তোরেস বলেন, পেরুভিয়ানদের কাছে ফুটবল তারকারা সন্তানদের নামকরণে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেন। 

তিনি জানান, বিশ্বকাপ শুরুর পর থেকেই হলান্ডের নামে নাম নিবন্ধনের সংখ্যা বাড়তে থাকে। নরওয়ের নকআউট পর্বে ওঠার পর সেই সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পায়। মজার ছলে তিনি বলেন, হালান্ডও একজন পেরুভিয়ান।

অবশ্য পেরুতে ফুটবল তারকাদের নামে সন্তানের নাম রাখার ঘটনা নতুন নয়। দেশটির নিবন্ধন দপ্তরের তথ্য অনুযায়ী, ৩ হাজার ৪০২ জনের নাম রাখা হয়েছে ‘মেসি’, যার মধ্যে ২৯২ জনের পুরো নাম ‘লিওনেল মেসি’।

এছাড়া পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর নামে নাম রাখা হয়েছে ১ হাজার ১৮৫ জনের। স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের নাম অনুসারে ‘ইয়ামাল’ নাম পেয়েছে ১ হাজার ২৪১ জন। তবে এই তালিকায় সবচেয়ে এগিয়ে ব্রাজিলের নেইমার।

পেরুতে এখন পর্যন্ত ৩৩ হাজার ৮০৯ জনের নাম রাখা হয়েছে এই ব্রাজিলিয়ান তারকার নামে। সূত্র: ফ্রান্স ২৪

  • সর্বশেষ