শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬, ০৪:০১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস আ‌র্জেন্টিনা‌কে বিশ্বকাপ জ‌য়ের অনু‌প্রেরণা দি‌চ্ছে

স্পোর্টস ডেস্ক : বিশ্বজু‌ড়ে এক‌টি প্রশ্নই ঘুরপাক খা‌চ্ছে আর্জেন্টিনা কি আবারও বিশ্বকাপ জিতবে? শুধু অ‌পেক্ষার পালা। বাংলাদেশ সময় বুধবার (১৫ জুলাই) ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবেন মেসিরা। ওই ম্যাচ জিতলে আগামী ১৯ জুলাই আর্জেন্টিনা খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে। ফাইনাল জিতলেই আর্জেন্টিনার নাম উঠে যাবে ইতিহাসে। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আর্জেন্টিনা।

পথটা কঠিন হলেও, আর্জেন্টিনাকে অনুপ্রেরণা দিচ্ছে ব্রাজিল ও ইতালির অতীত ইতিহাস। এই দুই দলের অতীত পরিসংখ্যানই বলছে, এবার বিশ্বকাপ জিতবে লিওনেল স্কালোনির দল!

advertisement

সেটা কীভাবে? এবারের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে কোয়ার্টার ফাইনালে ৩-১ ব্যবধানের জয় খুব বেশি দেখা যায়নি। বৈশ্বিক এ টুর্নামেন্টের শেষ আটের লড়াইয়ে এ নিয়ে মাত্র তৃতীয়বারের মতো এ স্কোরলাইন দেখা গেল।

বিশ্বকাপের কোয়ার্টারে প্রথমবার এই স্কোরলাইন দেখা যায় ১৯৩৮ বিশ্বকাপে। সেবার ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি। এরপর ১৯৬২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে একই ব্যবধানে হারায় ব্রাজিল। আর চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেই তালিকায় নাম লেখাল আর্জেন্টিনা।

advertisement

মজার বিষয় হলো, আগের দুইবারের ঘটনায় বিশ্বকাপ জিতেছিল কোয়ার্টারে ৩-১ ব্যবধানে জয়ী দল। এবার কি তবে আর্জেন্টিনার পালা?

মিলের সেখানেই শেষ নয়, কোয়ার্টারে ৩-১ ব্যবধোনে জয়ী তিন দলই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অর্থাৎ ১৯৩৮ সালে ইতালি গিয়েছিল ১৯৩৪ সালের শিরোপা জিতে, ১৯৬২ সালে ব্রাজিল ছিল ১৯৫৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। আর ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নেমেছে ২০২২ সালের বিশ্বকাপজয়ী দল হিসেবে।

advertisement

আবার, তিন ম্যাচেই প্রথমে গোল করেছে জয়ী দল। ১৯৩৮ সালে ফ্রান্সের বিপক্ষে ইতালি প্রথম গোল পেয়েছিল ম্যাচের ৯ মিনিটে। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল প্রথম গোল করেছিল কর্নার কিক থেকে। আর ২০২৬ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলটিও এসেছে ৯ মিনিটে, সেটিও কর্নার থেকে।

আগের দুইবারের ঘটনায় শিরোপা জিতেছে ইতালি ও ব্রাজিল। দুদলের কাছেই ওই বিশ্বকাপ জয় ‘ছিল ব্যাক টু ব্যাক’ শিরোপা জয়। এবার আর্জেন্টিনার সামনেও ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের সুযোগ।

  • সর্বশেষ