শিরোনাম
◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২, ০৮:৪৮ রাত
আপডেট : ২৫ আগস্ট, ২০২২, ০৮:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারাজের অষ্টম বর্ষপূর্তিতে বিশেষ ক্যাম্পেইন

মনজুর এ আজিজ: দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ৯ বছরে পদার্পণ করেছে। দিনটি উপলক্ষে দেশব্যাপী দারাজের অগণিত ক্রেতা ও সহযোগীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নতুন ক্যাম্পেইন এনেছে ই-কমার্স প্ল্যাটফর্মটি। ৮ বছরের অফুরান উল্লাস ধন্যবাদ, বাংলাদেশ! ক্যাম্পেইনটি চলবে আগামী ৪ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্যাম্পেইনটির উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনটিতে ২১ হাজার বিক্রেতা ২০ লাখের বেশি পণ্য নিয়ে হাজির হবেন। ক্রেতাদের জন্য থাকছে ব্র্যান্ড-ফ্রি শিপিং, মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলস, হট ডিলস এবং মেগা ডিলসসহ আকর্ষণীয় পুরস্কার। এছাড়া ক্যাম্পেইনে থাকছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ, গেমিফিকেশন গিভঅ্যাওয়ে, ভাউচার, পেমেন্ট অফার, নিউ ইউজার গিফট, ফ্ল্যাশ পাজল চ্যালেঞ্জ, এক্সক্লুসিভ লঞ্চ এবং বিশেষ ইএমআই সুবিধা।

অনুষ্ঠানে জানানো হয়, মাত্র পাঁচজন কর্মী এবং একটি ওয়েবসাইট নিয়ে আট বছর আগে যাত্রা শুরু দারাজের। ৭০ লাখের বেশি ক্রেতা ও ৪১ হাজার বিক্রেতা নিয়ে দারাজ এখন দেশের প্রথম সারির ই-কমার্স প্ল্যাটফর্ম।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ২০২১ সালের শেষে আমরা ৬৪ জেলায় পৌঁছাতে পেরেছি। সব জেলার পাশাপাশি কিছু উপজেলায় আমাদের হাব অফিস আছে। এবছর ২০২২ সালে আমরা গ্রাহকের সেবা উন্নতির দিকে নজর দিয়েছি।

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, দেশের ২ শতাংশেরও কম মানুষ অনলাইনে কেনাকাটা করেন। আমাদের জনসংখ্যা ১৬০ মিলিয়নের বেশি এখানে দারাজের মতো অনলাইন প্ল্যাটফর্মের অনেক বেশি সুযোগ আছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইএম হাসিনুল কুদ্দুস রুশো প্রমুখ।

  • সর্বশেষ