শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চাকরী স্থায়ী করার দা‌বি‌তে মানবকন্ধন

নিজস্ব প্রতি‌বেদক : ইউনিয়ন পর্যায়ে কর্মরত ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রায় চার হাজার লাইভস্টক সার্ভিস প্রোভাইডারকে নতুন গঠন করা ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত করে চাকরি স্থায়ী করার দাবিতে মানবন্ধন হয়েছে।

গত রোববার সকালে রাজধানীর খামারবাড়ির প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনে তারা এই মানবন্ধন করেন। সেখানে জানানো হয়, ২০১৯ সালে ইউনিয়ন পর্যায়ে চার হাজার দুইশত লাইভস্টক সার্ভিস প্রোভাইডার নিয়োগ দেওয়া হয়। 

দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বৃদ্ধি করে নতুন উদ্যেক্তা তৈরি করা, স্থানীয় খামারিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা করে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ডোর টু ডোর সেবা প্রদান করে আসছেন তারা। তবে বর্তমানে প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন করে ডেইরি উন্নয়ন বোর্ড গঠন পাশ করা করেছে, এখন আগের এই প্রকল্পের চার হাজার কর্মীকে বেকারত্বের দিগে ঠেলে না দিয়ে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের অন্তভূক্ত করে তাদের এই ইউনিয়ন ভিত্তিক চাকুরী স্থায়ী করার দাবি জানান তারা। 

বাংলাদেশ এলএসপি কল্যাণ পরিষদ দাবী বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  শরীফ হোসেন জানান, প্রাণিসম্পদ অধিপ্তরের সর্ববৃহৎ উন্নয়ন মূলক প্রকল্পের মধ্যে অন্যতম হলো ডেইরি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে অধিদপ্তর কর্তৃক সরাসরি সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তীর মাধ্যমে শিক্ষ্যাগত যোগ্যতা,লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং প্রাণিসম্পদে প্রশিক্ষন ও অভিজ্ঞ থাকা জনবলকে ২০১৯ সালের ১৬ অক্টোবর চার হাজার দুইশত জন এলএসপি হিসেবে নিয়োগ করা হয়। 

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো স্থানীয় পর্যায়ে দুগ্ধজাতের উৎপাদনশীলতা বৃদ্ধি । এর মাধ্যমে সারাদেশে ৪০ শতাংশ পুরুষ এবং ৬০ শতাংশ নারী নিয়ে ৬৫০০টি উৎপাদনকারী দল তৈরি করা হয়। প্রাণিসম্পদ সেক্টরকে আরো অর্থনৈতিক ভাবে শক্তিশালী করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাগনের প্রচেষ্টায় সম্প্রতি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছে। 

ডেইরি উন্নয়ন প্রকল্পের সাথে ডেইরি উন্নয়ন বোর্ড একে অপরের পরিপূরক এবং সরাসরি সম্পর্ক রয়েছে। তাই নতুন এই বোর্ডে প্রশিক্ষন প্রাপ্ত ৪২০০জন এলএসপি কর্মী নিয়োগ পেলে একদিকে যেমন সরকারের প্রশিক্ষণ খাতের অর্থ বাচবে অন্যদিকে প্রকল্প  এশষ হলেও প্রশিক্ষণপ্রাপ্ত লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা বেকারত্বের হাত থেকে রক্ষা পাবেন বলে মনে করেন তারা। 

 এই ব্যাপারে ব্যবস্থা নিতে  মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয় ও  প্রাণীসম্পদ অধিদপ্তরের কাছে আবেদন জানান লাইভস্টক সার্ভিস প্রোভাইডাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়