শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১১ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘তোমরা আর্জেন্টিনার মানুষ সম্বন্ধে কতোটুকু জানো’?

রুমি আমমেদ

রুমি আমমেদ: আর্জেন্টাইন টিভিতে বাংলাদেশি সাপোর্টারের ইন্টারভিউ দেখলাম। ইন্টারভিউয়ের প্রশ্নটি আসলেই প্রণিধানযোগ্যÑ তোমরা যে এতো আর্জেটিনা আর্জেন্টিনা করো, তোমরা আর্জেন্টিনার মানুষ সম্বন্ধে কতোটুকু জানো? এঁদের কালচার ফুড ইতিহাস ঐতিহ্য কিছু কি জানো? আসলেই তো!

[১] আপনারা সবাইতো যে আর্জেন্টিনার নীল সাদা ফ্ল্যাগ জার্সি নিয়ে ফাটায় ফেলতেছেন, কতোজন জানেন এই ফ্ল্যাগ মানে কী? এই ফ্ল্যাগটা স্পেইন থেকে আর্জেন্টিনার স্বাধীনতা সংগ্রামের স্তম্ভ-১৮১২ সালে ডিজাইন করা। ওদের বিপ্লবের সময় মে মাসে নীল আকাশ ছেয়ে সাদা মেঘের আবির্ভাব আর হলুদ সূর্য, এই বিপ্লবের মুহূর্ত টাকে মানুষের মনে চিরস্থায়ী করে রাখার জন্য এই ফ্ল্যাগ- নীল আকাশ, সাদা মেগ আর হলুদ সূর্য। 

[২] আমারা যেমন জাতিগতভাবে চা পাগল জাতি, চা ছাড়া আমাদের কিছুই চলে না। আর্জেন্টাইন রাও তেমন ‘মা-তে’ ছাড়া চলতে পারে না। বম্বিনো স্ট্র দিয়ে ইয়ারবা পাতার মা-তে পান করা ওদের সব সোশ্যাল একটিভির ভরকেন্দ।

[৩] দিয়েগো ম্যারাডোনা আর লিওনেল মেসি এই দুইজন ছাড়া সবচেয়ে পরিচিত আর্জেন্টাইন কে? চে গুয়েভারা কে চিনেন? এর্নেস্তো গুয়েভারা চে গুয়েভারা নাম পরিচিত একজন আর্জেন্টাইন চিকিৎসক টার্নড সশস্ত্র কমিউনিস্ট বিপ্লবী। 

[৪] আমরা কোথাও গেলে খোঁজ করি ওই অঞ্চলের ভালো খাবার কী। যেমন টাঙ্গাইল গেলে চমচম খুঁজি, যশোর গেলে খেজুরের গুড় খুঁজি, চাটগাঁ গেলে শুঁটকি খুঁজি। আর্জেন্টাইন কোন ফুড বিশ্ব বিখ্যাত? বিফ, গরুর মাংস! আবহাওয়া, ঘাস, চারণভূমি ইত্যাদির কারণে আর্জেন্টাইন বিফকে পৃথিবী সবচেয়ে সুস্বাদু বিফ বলে ধারণা করা হয়।

[৫] ব্রাজিলিয়ান মিউজিক সাম্বা। আর্জেন্টাইন কাউটারপার্ট কী? ট্যাংগো! ট্যাংগো ড্যান্স আর্জেন্টাইন কুইনটেনশিয়াল কালচার। তাহলে কীভাবে আর্জেন্টিনা খেলা এনজয় করবেন? আর্জেন্টাইন কাউবয় গাউচি পোশাক পরে বম্বিনো দিয়ে মা-তে পান করতে করতে স্প্যানিশ ভাষা ভাষায় বাত-চিৎ করে আর ট্যাংগো ড্যান্স করে বিফ স্টেইক ডিনার দিয়ে আর্জেন্টিনার পরের খেলাটা এনজয় করুন। আর্জেন্টিনা হারুক আর জিতুক- একটা নতুন ইম্পরট্যান্ট ভাষা শেখা হয়ে যাবে, একটা নতুন ট্যাংগো ড্যান্সে পারদর্শী হয়ে যাবেন। এটাই তো একটা বিজয়- তাই না! লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • সর্বশেষ