শিরোনাম
◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২২, ০৭:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলাবতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

‘বর্তমান সরকারের উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীদের গাঁ জ্বলে’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন

আলমগীর পাঠান, বেলাব: [২] নরসিংদীর বেলাবতে শিল্পাঞ্চল করার ঘোষণা দিয়ে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে কিন্তু ব্যাপক উন্নয়ন দেখে ষড়যন্ত্রকারীদের গাঁ জ্বলে। তাই আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা যেন মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। 

[৩] শুক্রবার (২৭ মে) নরসিংদীর বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুল মাঠে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ্ব)১৭-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এসব কথা বলেন।

[৪] মেগা প্রজেক্টের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বড় বড় মেগা যখন প্রজেক্টগুলো উদ্বোধনের অপেক্ষায় আর ঠিক এ মূহুর্তে কিছু লোকের গাঁয়ে জ্বালা শুরু হয়েছে। তাই তারা মাঠে ময়দানে আবল-তাবল কথা বলে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনিরুজ্জামান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনুর আক্তার, জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজ, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বেলাব থানা অফিসার ইনচার্জ মোঃ সাফায়েত হোসেন পলাশ, সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি, সাবেক চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, আমলাব ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া, বাজানাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান, বেলাব পাইলট মর্ডান সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোষ, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হকসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সাংবাদি বৃন্দ। 

[৬] উক্ত খেলায় আমলাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে (১-০) গোলে হারিয়ে বাজনাব ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জয় লাভ করেন।

  • সর্বশেষ