শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ২৪ মে, ২০২২, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২২, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার হাসপাতালে ১২ নতুন ডেঙ্গু রোগী ভর্তি

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১২ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া ঢাকার বাইরে নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি। এছাড়া সোমবার রোগী ছিলো ১৫ জন এবং একদিন পরেই বিবৃতিতে জানানো হয় ডেঙ্গু সংক্রমিত রোগী ১২জনে দাড়াঁলো।

[৩] মঙ্গলবার (২৪মে)ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে,বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৭ ডেঙ্গু রোগী ভর্তি আছে। ঢাকা ৪৭টি হাসপাতালে ভর্তি আছে ৩৬ জন। এপর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যায়নি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৪] (১ জানুয়ারি-২৪ মে) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭৬ ভর্তি রোগীর মধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন, ২৩৮ জন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

  • সর্বশেষ