শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২, ১১:৫২ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমৃদ্ধ বিশ্ব গড়ার দৃষ্টিভঙ্গি পোষণ করে যুক্তরাষ্ট্র: পিটার হাস

কূটনৈতিক প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, পাঁচটি উপাদান বিশিষ্ট ইন্দো-প্যাসিফিক গড়ে তুলতে বাংলাদেশ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। আমরা এমন একটি অঞ্চল চাই যেটি স্বাধীন, উন্মুক্ত, আন্তঃসংযুক্ত, সমৃদ্ধ, সুরক্ষিত ও স্থিতিস্থাপক। আমরা এই দৃষ্টিভঙ্গিটি অন্যান্য অনেক জাতির সঙ্গে ভাগাভাগি করি।

সোমবার (২১ নভেম্বর) বে অফ বেঙ্গল কনভারসেশনে ‘ইন্দো-প্রশান্ত মহাসাগরে বহুপাক্ষিক কাঠামোর অগণিত অংশবিশেষ’ প্যানেল আলোচনায় এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

তিনি বলেন, তারা কোনও জাতিকে যুক্তরাষ্ট্র এবং অন্য কোনও অংশীদারের মধ্যে বেছে নিতে বলেন না। যেহেতু আমরা ভূ-রাজনৈতিক প্রবণতা পরিবর্তন করতে পারি, সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে যুক্তিসঙ্গত নেতা হিসেবে পরিচালনা করবে। আমরা সংঘাত চাই না। আমরা স্নায়ুযুদ্ধ চাই না।

রাষ্ট্রদূত বলেন, একটি স্বাধীন, উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ বিশ্বের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র সোচ্চার থাকবে। আমাদের দৃষ্টিভঙ্গি একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি। হুমকি মোকাবিলার সুযোগের শূন্যতা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে।

টিআই/এনএইচ

  • সর্বশেষ