শিরোনাম
◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ ◈ দাউদ ইব্রাহিমের কার্যালয় হিসেবে ব্যবহৃত ভবনে বুলডোজার ◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৫:১৭ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোশি কুনিও হত্যা: ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত চেয়ে আপিল

মহসীন কবির: রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় আসামি ইছাহাক আলীর খালাসের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করা হয়।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্ট এ মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গির মধ্যে চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর একজনকে খালাস দেন।

বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয়েছিল। ১৯ সেপ্টেম্বর শুনানি শেষে ২১ সেপ্টেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন।

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। ডিবিসি টিভি ও চ্যানেল২৪

  • সর্বশেষ