শিরোনাম
◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৬ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন চার সরকারি কর্মকর্তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের চার কর্মকর্তা নেদারল্যান্ডস সফরে যাবেন। তারা সেখানে কুকুর নির্বাচন ও মূল্যায়নবিষয়ক কার্যক্রমে অংশ নেবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

ওই চার কর্মকর্তা হলেন- মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মির্জা মোহাম্মদ আলী রেজা, উত্তরা ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. বশির আহমেদ, চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের উপ-কমিশনার মো. শামীম হোসেন ও ঢাকা মহানগর পুলিশের ভেটেরিনারি কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন ইবনে রহমান।

অফিস আদেশে জানানো হয়েছে, কর্মকর্তারা আগামী ১৫-১৯ নভেম্বর অথবা নিকটতম সম্ভাব্য তারিখ থেকে পাঁচদিন (ভ্রমণ ও ট্রানজিট সময় ব্যতিরেকে) নেদারল্যান্ডসে কুকুর নির্বাচন ও মূল্যায়ন কার্যক্রমে অংশ নেবেন।

এতে আরও বলা হয়, সফরের যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বহন করবে এবং এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না। বিদেশ ভ্রমণ ও ট্রানজিটসহ কর্মকর্তাদের এই সময়কাল সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে, তবে অনুমোদিত সময়ের বাইরে তাদের অবস্থান দীর্ঘায়িত করার অনুমতি দেওয়া হবে না।

দেশে ফেরার ১৫ দিনের মধ্যে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি প্রতিবেদন জমা দিতে হবে।

আদেশে সইকারী উপ-সচিব মোহাম্মদ শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী আদেশ জারি করা হয়েছে। তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

  • সর্বশেষ