শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৩:২৯ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৬, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ল্যাপটপ হারানো জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি ব্যবসায়ী

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে ম্যাকবুক উপহার দিয়েছেন মুক্তি মাহমুদ নামে এক ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগ থানায় পুলিশের উপস্থিতিতে ১৮ বছর বয়সী এই তরুণের হাতে ম্যাকবুকটি তুলে দেওয়া হয়। ‎

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে টাকা তুলতে যান ক্রিল। ফিরে এসে ওই ব্যক্তিকে আর পাননি। পরে জানতে পারেন, তিনি রেলওয়ের কর্মকর্তা নন। বিষয়টি তিনি নাটোর সদর থানা পুলিশকে জানান। পরে থানায় বসে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর গত বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন ক্রিল। ‎

এদিকে ভিডিওটি দেখে মর্মাহত হন মুক্তি মাহমুদ। নিজের ছেলের কথা মনে করে ক্রিলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরে শাওন নামে একজনের মাধ্যমে যোগাযোগ করে ক্রিলকে ম্যাকবুক উপহার দেন। মুক্তি মাহমুদ রাজধানীর জিগাতলায় বসবাস করেন। তিনি আনজুমান ডিজাইনারস লিমিটেডের মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক। ‎ ‎মুক্তি মাহমুদ বলেন, বাংলাদেশে এসে একজন বিদেশি পর্যটকের জিনিসপত্র চুরি হওয়া দেশের জন্য বিব্রতকর। তার নিজের ছেলেও বিদেশে পড়াশোনা করে। সেই ভাবনা থেকেই ক্রিলকে সহায়তা করেছেন তিনি। বাংলাদেশ ছাড়ার আগে তরুণটি যেন কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরতে পারেন, সেটিই তার প্রত্যাশা। ‎

নতুন ম্যাকবুক পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিল। এটি ব্যবহার করে আবার কাজ করতে পারবেন বলে জানান তিনি। ‎হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি করে নিজের ল্যাপটপটি কিনেছিলেন ক্রিল। সেটি চুরি হওয়া দুঃখজনক। তবে একজন নিজের উদ্যোগে তাকে ম্যাকবুক উপহার দিয়েছেন। এতে দেশের সম্মান কিছুটা হলেও ফিরবে।

‎পুলিশ জানায়, নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ক্রিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে কাজ চলছে।

  • সর্বশেষ