শিরোনাম
◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ ◈ বাংলাদেশের সঙ্গে বোয়িং চুক্তি, মার্কিন অর্থনীতিতে বড় সাফল্য বললেন ট্রাম্প ◈ জাতিসংঘে তারেক–শাহবাজ বৈঠক: সম্পর্ক জোরদারে জোর ◈ দেশে আরও ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন, বাড়ছে অ্যাপনির্ভর ব্যাংকিং সেবা ◈ কারা এই হুতি বিদ্রোহীরা, কী তাদের লক্ষ্য? ◈ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ কমানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ, গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ ◈ ১০.৪৯ সেকেন্ডেও সেমিফাইনালে ইমরানুর ◈ কাবা‌ডি‌তে জাপানের কাছে হারেই শেষ বাংলাদেশের পদকস্বপ্ন ◈ সংকট কাটতেই ফের ধাক্কা, বিরূপ আবহাওয়ায় কমল এলএনজি সরবরাহ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অডিও ক্লিপ ঘিরে রাষ্ট্রদ্রোহ মামলা, সাবেক ওসি রকিবুল রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. রকিবুল হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

advertisement

এর আগে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্‌) ওসমান গনি।

ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, দণ্ডবিধির ১৫৩ ও ১২৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

advertisement

ডিএমপি মিডিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রকিবুলকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর ১৭ সেপ্টেম্বর রকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।

advertisement

ওই অডিওতে শোনা যায়, ওসি পরিচয়ে কেউ সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনা করছেন।

অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।

তিনি পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।

সে সময় ডিএমপি জানিয়েছিল, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরে ডিএমপি জানায়, ক্যান্টনমেন্ট থানার ওসি রকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হয়েছে।

 

  • সর্বশেষ