শিরোনাম
◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১০:৫৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল

রাষ্ট্রপতি কার্যালয়সহ বিভিন্ন সংস্থার ৩ সচিব পদে রদবদল এনেছে সরকার। আজ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছে।

আর, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়