শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ফুটবলের তৃতীয় বিভাগ (সিরি সি)-এর ক্লাব রাভেনা এফসির অন্যতম অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালিতে পৌঁছে আনুষ্ঠানিকভাবে ক্লাবটির পরিচালনাকার্যক্রমের দায়িত্ব বুঝে নেন ব্যালন ডি'অরজয়ী ৪৬ বছর বয়সী এই সাবেক তারকা।

এর আগে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। দীর্ঘ ১১ বছর পর রাভেনা এফসিতে তার এই অন্তর্ভুক্তি আবারও বুট পায়ে মাঠে ফেরার জোরালো জল্পনা তৈরি করেছে। গত জুনে ক্লাবের মালিকানা ও পরিচালনার পাশাপাশি খেলোয়াড় হিসেবেও তার নাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়।

তবে মাঠে নামার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি ব্রাজিলিয়ান জাদুকর। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রাভেনা এফসির হয়ে মাঠে নামতে পারলে অবশ্যই দারুণ লাগবে। তবে এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু জানি না; সবকিছু নির্ভর করছে ক্লাবের সভাপতি ও প্রধান কোচের সিদ্ধান্তের ওপর। আমরা আশা করছি দলটি ভালো পারফর্ম করবে, আর আমি এখানে এসেছি ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়