শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর মারামারি করার জন্য আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। একই ঘটনায় সতীর্থ নাহুয়েল মোলিনাকে নিষিদ্ধ করা হয়েছে ৭ ম্যাচের জন্য। শুক্রবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পরই মাঠে শুরু হয় সংক্ষিপ্ত সময়ের হাতাহাতি। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বদলি খেলোয়াড়রা শিরোপা জয়ের উল্লাসে মাঠে ঢুকে পড়লে স্পেনের গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস। এ ঘটনায় পারেদেসের বিরুদ্ধে তিনটি এবং মোলিনার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগ আনা হয়েছিল।

নিষেধাজ্ঞার পাশাপাশি দু'জনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। এছাড়াও সংঘর্ষে জড়িত আর্জেন্টিনার কোচ রবার্তো আয়ালাকে নিষিদ্ধ করা হয়েছে তিন ম্যাচের জন্য।

এ ঘটনায় আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসদাচরণের একটি করে অভিযোগ আনা হয়। দু'জনকেই এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে ফিফা। এছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে হামলার একটি অভিযোগ আনা হয়।

Advertisement

বিশ্বকাপে একাধিক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) মোট ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

এর মধ্যে ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের প্রদর্শন করা একটি ব্যানারও রয়েছে। ব্যানারটিতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার অর্থ ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার’।

এছাড়া আর্জেন্টিনার পরবর্তী দুটি ঘরের ম্যাচে দর্শকসংখ্যা স্টেডিয়ামের ধারণক্ষমতার সর্বোচ্চ ৫০ শতাংশে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফিফা জানিয়েছে, কোনো ক্রীড়া আয়োজনকে ক্রীড়াবহির্ভূত রাজনৈতিক বা অন্য কোনো প্রদর্শনের জন্য ব্যবহার করা সংস্থাটির শৃঙ্খলাবিধির লঙ্ঘন। বিশ্বকাপ চলাকালে এমন প্রদর্শনের পাশাপাশি দলীয় অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির কারণেও শাস্তি দেওয়া হয়েছে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানার মধ্যে ১ লাখ ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।

তবে শাস্তির পুরোটা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে না। ফিফা জানিয়েছে, দুই ম্যাচের একটি এবং জরিমানার ১ লাখ ডলারের শাস্তি স্থগিত রাখা হয়েছে এবং এর ক্ষেত্রে একটি পরীক্ষামূলক মেয়াদ প্রযোজ্য হবে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটির এসব সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সংশ্লিষ্টদের।

 

  • সর্বশেষ