শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা ফ্লোটিলা মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক

গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা মামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। দেশটির বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গুরলেক জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে ‘গণহত্যা’সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

ইস্তাম্বুলের ১১তম উচ্চ ফৌজদারি আদালতে মামলাটি বিচারাধীন। তুরস্কের এ বিশেষ আদালতে মূলত মানবতাবিরোধী অপরাধ, সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় নিরাপত্তার মতো অত্যন্ত গুরুতর ফৌজদারি মামলাগুলো পরিচালনা করে থাকে। এতে মোট ৩৫ জন আসামি রয়েছেন। মামলাটি আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে।

নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা থেকে বঞ্চিত করা, সম্পত্তির ক্ষতিসাধন, গুরুতর ধরনের ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। মস্কোভিচ সম্পর্কে এর বাইরে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

তুরস্কের বিচারমন্ত্রী গুরলেক জানান, গাজায় সংঘটিত অপরাধকে ধামাচাপা দেওয়া কিংবা দায়ীদের দায়মুক্তি দেওয়ার সুযোগ তারা দেবেন না। তিনি এক্সে লিখেছেন, গাজায় সংঘটিত অপরাধগুলোকে আমরা ধামাচাপা দিতে দেব না এবং অপরাধীদের দায়মুক্তির আড়ালে রক্ষা করা হবে না।

সূত্র: আল জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়