শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী ◈ আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র: প্রধানমন্ত্রী ◈ সম্পর্ক স্বাভাবিকের চেষ্টার মধ্যে ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, বাংলাদেশে আসার আগে করেছেন চীন সফর ◈ ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ ◈ যে কারণে কারাগারে পাঠানো হয়েছে ‘ভাইরাল মিজানকে’, জানা গেল নেপথ্যের ঘটনা ◈ ভারতে ফের ছাত্র আন্দোলন, ব্যারিকেড ভেঙে বিধানসভা অভিমুখে শিক্ষার্থীরা (ভিডিও) ◈ আপনি খারাপ রেজাল্ট বলছেন কেন, রেজাল্ট তো সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী ◈ ‘মরার আগে কেউ আমেরিকা ছাড়ে না’, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের প্রবাসী জীবনের গল্প শোনালেন সাবেক ব্যাংকার হাবিব ◈ গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে: ভারতের হাইকমিশনার ◈ এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৩:০৯ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, উঠল হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান এবং হাইকমিশনার তার গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাও হয়। 

ভারতের হাইকমিশনাররা বলা হয়, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। একই সঙ্গে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেয়ার বিষয়েও ভারতের প্রতি অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়